ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামের বড়াইবাড়িতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
মার্চ ২৭, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ধরলা নদীর ভাঙন রোধে নতুন বাঁধ নির্মাণের দাবিত মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল কুড়িগ্রাম সদর উজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চর বড়াইবাড়ী ও কাইম বড়াইবাড়ির প্রায় পাঁচ শতাধিক মানুষ ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে বসতবাড়ি এবং ফসলি জমি রক্ষার জোরালো দাবি জানানো হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ভোগডাঙ্গা ইউনিয়ন শাখা জামায়াতের আমির মাওঃ মোঃ আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক আহাম্মদ হোসেন ও মোঃ গণি মিয়া, সমাজসেবক মো. মোয়াজ্জেম হোসেন, মোঃ আব্দুস সামাদ প্রমূখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন-চর বড়াইবাড়ী ওয়ামি জামে মসজিদ সভাপতি মোঃ আশরাফুল আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম শাখার অর্থ সম্পাদক মো. মোক্তার আলী।

এ সময় বক্তারা বলেন-চর বড়াইবাড়ি ও কাইম বড়াইবাড়ি গ্রাম দু’টি রক্ষায় বিগত সময়ে বিআইডব্লিউটিএ, পাউবো ও জেলা প্রশাসনের কাছে আবেদন করে ব্যক্তি মালিকানাধীন জমিতে আমরা বালু ফেলেছি। যাতে আসন্ন বন্যায় গ্রামের শত শত বাড়ি ও ফসলি রক্ষা পায়। কিন্তু একটি কুচক্রি মহল জেলা প্রশাসনকে ভুল বুঝিয়ে সেই উত্তোলনকৃত বালু টেন্ডারের মাধ্যমে বিক্রি পায়ঁতারা করছে। বালুগুলো বিক্রি হলে পুরো গ্রাম দু’টি ধরলার গর্ভে বিলীন হয়ে হাজারো মানুষ নিঃস্ব ও ভূমিহীন হয়ে পড়বে। আমি অবিলম্বে বালু বিক্রির টেন্ডার প্রক্রিয়া বাতিলের জোর দাবি জানাই। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হুশিয়ারি দেন বক্তারা।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।