লিফলেটে উল্লেখ থাকে গত ১২ ফেব্রুয়ারী ২০২৬ এর নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে একইসাথে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের গঠনের রায় দিয়েছিল।জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১ দলের ৭৭ জন প্রতিনিধি দুটি শপথ নিলেও বিএনপি গণভোটের রায় প্রত্যাখান করে সংস্কার পরিষদের শপথ বর্জন করে।
এছাড়া বিএনপি সরকারর কোন কোন সংস্কার চায় না এবং কেন এরকম ৮ টি দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে বিরোধীদল জামায়াতে ইসলাম কেন সংস্কার চায় এরকম ৯ টি দফা উল্লেখ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শাহজালাল সবুজ সহকারি সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা, জহুরুল ইসলাম বাইতুল মাল সেক্রেটারি, আব্দুস সবুর খান পৌর আমীর কুড়িগ্রাম শাখা প্রমুখ।
লিফলেট বিতরণ শেষে কুড়িগ্রাম জেলা জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ বলেন বিএনপি সরকার গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করেছে।
এজন্য জনগণ সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে গণভোটের রায় বাস্তবায়ন করতে চাই।
তিনি আরো বলেন বর্তমানে দেশে যাতে
স্বাধীন বিচার বিভাগ না হয় এজন্য ষড়যন্ত্র চলছে।