ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কুড়িগ্রাম প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় ( ঝাকুয়া পাড়া) গ্রামের মৃত নসীর উদ্দিন সরকারের পুত্র বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আব্দুল আজিজ সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

আজ ৩১ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার পুনঃরায় অসুস্থ হয়ে পড়লে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ একটি সাধারণ সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়ে বেশ কয়েক দিন রংপুরের সামরিক হাসপাতাল ( সিএমএইচ)- এ চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার সময় তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করে ঢলে পড়েন। হাসপাতালে নেয়া হলে তিনি মৃত্যু বরন করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা ও ৩ পুত্র নাতি- নাতিন ও অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।

মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে দাফনের পূর্বে জাতীয় পতাকা মুড়িয়ে, ফুলেল শুভেচ্ছা,১ মিনিট নিরবতা পালন ও বিউবল বাজিয়ে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন উলিপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসান, পুলিশ পরিদর্শক ( তদন্ত) কমল কিশোর ঘোষ, এএস আই রফিক ও উলিপুর থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়া প্রতিনিধি প্রমূখ।

রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে মরহুমের নামাজে জানাযা স্থানীয় গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।