ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙনরোধে স্থানীয়দের   মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা ও ভাঙন প্রতিরোধে মানববন্ধন করেছে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নবাসী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চরে ভাঙন প্রতিরোধে অংশগ্রহণ করে হাজারো শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা।
স্থানীয়দের দাবি, গত এক বছরে প্রায় ১৫০টি বসতবাড়ি ও শতাধিক বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, দুটি উচ্চবিদ্যালয় ও দুটি কলেজ। পাশাপাশি হুমকিতে রয়েছে ইউনিয়ন ভূমি অফিস, পুলিশ তদন্তকেন্দ্র ও ইউনিয়ন পরিষদ।
ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্তরা।
তাদের দাবি, দ্রুত নদীতীর সংরক্ষণে ব্যবস্থা না নিলে আরও ঘরবাড়ি, আবাদি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হতে পারে। পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেরও দাবি জানান তারা।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।