২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যদয়ের সাথে-সাথে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভ,মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ,ও মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পূস্পস্তবক অর্পন করেন,কুড়িগ্রামের জেলা প্রশাসক অর্ণপূর্ণা দেবনাথ,পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম,সংসদ সদস্য ড.আতিক মুজাহিদ,অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান,সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু,জেলা বিএনপি,জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কুড়িগ্রাম প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ। পূস্পস্তবক অর্পনের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এছাড়াও কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষথেক দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।