ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রাম-২এবং কুড়িগ্রাম-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমান হাইকোর্ট থেকে  প্রার্থিতা ফিরে পেয়ে হাঁস প্রতীকে একাই লড়বেন দুটি আসনে 

কুড়িগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং–১৫৩/২০২৬-এর আদেশ অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এসময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ সভাপতিত্ব করেন।
এর আগে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন শুনানি শেষে ড. মো. সাফিউর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করে তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমাদানের নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিতে না পারায় প্রাথমিকভাবে মনোনয়ন গ্রহণ করা হয়নি। পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমান বলেন, ‘কুড়িগ্রাম-২ ও কুড়িগ্রাম-৩ আসনের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। মাঠে নেমে জনগণের সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করছি।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘হাইকোর্টের আদেশ পাওয়ার পর তার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং তাকে হাঁ প্রতীক বরাদ্দ করা হয়েছে।
ড. মো. সাফিউর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণার মধ্য দিয়ে কুড়িগ্রামের চারটি আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।