ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন 

কুড়িগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি সুষ্ঠ রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখা।
মঙ্গলবার বিকালে কুড়িগ্রাম জেলা শহরের কলেজমোড়স্থ গ্রান্ড এসেম্বলী হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী জানান, আমরা জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট কুড়িগ্রাম জেলার ৪ টি সংসদীয় আসনে হা ভোটসহ শান্তিপুর্ণ ভোট চাই। আমরা আশা করি কুড়িগ্রাম জেলার প্রশাসন ১০ দলীয় জোটসহ অন্যান্য জোটের পাশে থেকে প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠানে সহযোগীতা করবে।
সুষ্ঠ নির্বাচন হলে কুড়িগ্রামের ৪ টি সংসদীয আসনের মধ্যে একটি আসনও না পেলেও আমাদের কোন আক্ষেপ থাকবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী মো: আনোযারুল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা সেক্রেটারী মো: নিজাম উদ্দিন, সাবেক আমীর আব্দুল মতিনসহ জামায়াতের অন্যান্য নেতাকর্মী ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য কুড়িগ্রাম- ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ ইয়াসমিন আলী কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ১০ দলীয় জোটের প্রার্থী ড. আতিক মুজাহিদের সমর্থনে তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।