ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

ফুলবাড়ীতে মাদকসহ ৫ নারী মাদক কারবারী গ্রেপ্তার

Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ ৫ নারী মাদক কারবারী গ্রেপ্তার হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাদেরকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার ৬ জানুয়ারী সকালে ফুলবাড়ী থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ঘাসরিয়া গ্রামের ওসমান আলীর স্ত্রী শামসুন্নাহার (৪০) ও মংলাপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী নুরনাহার বেগম (৪০)। একই সময়ে পুলিশের অপর একটি দল উপজেলার রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে সাড়ে ৭ কেজি গাঁজাসহ ৩ নারী মাদক কারবারীকে গ্রেফতার করে। তারা হলেন হাকিমপুর উপজেলার ঘাসরিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সুমি আক্তার (৩১), একই গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী আনজুমা (৫৮) ও একই উপজেলার মংলাপাড়া গ্রামের আব্দুল করিমের স্ত্রী পারুল আক্তার (৪৯)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত নারী মাদক কারবারীদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।