ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুলের মা বেগম হাকিমা চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৩ আগস্ট) বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। বেগম হাকিমা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার (২৪ আগস্ট) এক শোকবার্তায় ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বেগম হাকিমা চৌধুরীর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহানুভুতি জ্ঞাপন করছি। ধর্মপরায়ণা ও পরোপকারী নারী হিসেবে মরহুমা বেগম হাকিমা চৌধুরী প্রতিবেশীদের নিকট পরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
শোকবার্তায় বেগম হাকিমা চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

