ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে দোয়া মাহফিল

কুড়িগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৯ জানুয়ারি ( শুক্রবার ) বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রাম সদর পৌরসভার ৫ নং ওয়ার্ডের হাটিরপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম–২ ( কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সোহেল হোসনাইন কায়েকোবাদ, হাটিরপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মাহাবুবার রহমান,জেলা বিএনপির অন্যতম সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,মসজি কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এডভোকেট আশরাফ আলী, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ প্রফেসর আল- হোসাইনুজ্জামান সহ মুসল্লিবৃন্দ

দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা লিয়কত আলী । মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর দীর্ঘ কর্মময় জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণকারী মুছল্লিরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।