কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুরে শনিবার (২৭ ডিসেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর শেরপুর গ্রিড জোনে নতুন লাইন সংযোগ কাজের জন্য এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেবি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পিডিবির নতুন লাইন এবং ৩৩ কেবির রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে এসব অঞ্চলে যে কোনো সময় বিদ্যুৎ সরবারহ করা হবে।
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

