ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

আবু সাইদ মুগ্ধরা প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য জীবন দেন নাই, পীর সাহেব চরমোনাই

কুড়িগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ২৮, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, যে নীতি আদর্শের মাধ্যমে দেশ ৫২/৫৪ বছর চলেছে এর মাধ্যমে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া কিছুই বাস্তবায়ন হয় নাই। সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষ জীবন দিলেও এর বিনিময়ে আমরা পাচবার চোরের দিক থেকে সারা বিশ্বে প্রথম হয়েছি।
৫ আগষ্টের পর এদেশের মানুষের ন্যায় বিচারসহ সকল অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ এসেছিল। সেই সুযোগটি কাজে লাগানোর জন্য আমরা চেষ্টাও করেছিলাম। পরিবেশেও হয়েছিল ক্ষমতার লোভীরা সেখানে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করল।আমরা তখন কী দেখলাম যে বিএনপি অন্যান্য ২৮ দল যাঁরা এই দেশ পরিচালনা করেছিল যে নীতির আর্দশের মাধ্যমে সেই নীতির আর্দশ  পরির্বতন করে শতকরা ৯২ ভাগ মুসলমানের যে দেশে বসবাস করে, সেই দেশের মধ্যে সংসদে বাস্তবায়িত হবে ইসলামী আর্দশ সেই নীতি,এটাকে সামনে রেখে যখন আমরা চলছিলাম তখন আমরা কি দেখতে পেলাম এখন যারা না কি  জোটের মধ্যে বিএনপি জোট, আবার  জামায়াতের নেতৃত্বে জোট তারা পরিষ্কার ভাবে বলেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না ।তারা কোন নিয়মে দেশ পরিচালনা করবে, প্রচলিত নিয়মে যে ধারায় দেশ চলছে।এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে? যদি প্রচলিত নিয়মে দেশ সুন্দর, হয় তাহলে আমাদের এই জীবন গুলো দেওয়ার কি অর্থ ছিলো? আমাদের হাজার হাজার সন্তান গুলোর  মা কোল কেনো হারায় ফেললো, এত ত্যাগ, চক্ষু হারালো, আবু সাঈদ আপনাদের রংপুরে সন্তান। সেই আবু সাঈদ তার বুককে পেতে দিয়ে কেন বৈষম্য দুর করতে চাইলো? মুগ্ধ পানি পানি শব্দ করার পরে সে আস্তে ওই অবস্থায় জমিনের উপর ঢলে পরলো। কত ছেলেরা চক্ষু হারালো, পঙ্গু হলো, আবার সেই প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনার জন্য।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই আজ বিকেলে কুড়িগ্রাম-২ আসনের কুড়িগ্রাম কলেজ মোড় সংলগ্ন  বিজয় স্তম্ভে মাঠে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাহবুবুর রহমান প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ,  কুড়িগ্রাম-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক নুর বখ্ত মিয়া,আলহাজ্ব মো:শাহজাহান মিয়া সভাপতি ইসলামী আন্দোলন কুড়িগ্রামসহ

সহ জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।