ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

কুড়িগ্রাম প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম২৭ কুড়িগ্রাম-৩ আসনে বিভিন্ন দল ও
ধর্মীয় সম্প্রদায়ে ৭শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগাযোগ করছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায়  উলিপুর থানার ধরনিবাড়ি ইউনিয়নে মাধবপুর গ্রামে যোগদান অনুষ্ঠানে  ৯টি ওয়ার্ডের বিভিন্ন দল থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ২৭ কুড়িগ্রাম-৩ আসনের ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার এমপি পদপ্রার্থী ডাঃ আক্কাস আলী সরকার এর সমর্থনে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আক্কাস আলী সরকার বলেন উলিপুর উপজেলায় বহু নেতার বদল হয়েছে তবে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, তাই এমন লোককে এমপি বানাতে হবে যারা এলাকার উন্নয়নে কাজ করবে,
তিনি আরো বলেন আমরা নির্বাচিত হলে উলিপুর কে মডেল হিসেবে গড়ে তুলবো।
নতুন নেতাকর্মীদের যোগদান সম্পর্কে বলেন আমাদের উলিপুরে দলমত নির্বিশেষে সবাই আমাকে ভালোবাসে, সব দলের লোক আমাকে ভোট দিবেন এটা আমার বিশ্বাস।
শ্রী নরেন্দ্রনাথ বর্মন নামে সনাতন ধর্মীয় একজন বলেন, ডাঃ আক্কাস আলী চিকিৎসা সেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং  সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে  তিনি অনন্য তার মত মানুষকে আমরা সংসদে দেখতে চাই, তাই আমরা আজকে তাকে সমর্থন জানালাম।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা নেতৃবৃন্দ ও ডাক্তার আক্কাস আলীর বিভিন্ন প্রান্তিক সমর্থকবৃন্দসহ ধর্মীয় ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।#

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।