প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ১২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৬:১১ অপরাহ্ণ
উৎসব মূখর পরিবেশে কুড়িগ্রামের নাগেশ্বরিতে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপির প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা

সোমবার ২৯ ডিসেম্বর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়ন পত্র দাখিল করেন, এর আগে বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা, তার সহধর্মিনী শামিমা রহমান আপন,বিএনপি নেতা দুলাল মিয়া,কাজি নিজাম প্রমূখ উপস্থিত ছিলেন।
বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা বলেন, ধানের শীষ শুধু আমার মার্কা নয়, ধানের শীষ সবার মার্কা।ধানের শীষের জন্য সবাই ভোট চাইবেন,পরিবারের সবাইকে বলবেন ধানের শীষে ভোট দিতে।ধানের শীষের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫