প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু তাপদাহ অব্যাহত। মানুষের দুর্ভোগ
টানা ৭দিন থেকে কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু তাপদাহ অব্যাহত রয়েছে।তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আজ বৃহষ্পতিবার কুড়িগ্রাম ও তার আশে পাশে তাপমাত্রা ছিল ৩৬দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। গরমের কারণে শিশু ডায়রিয়া বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে কুড়িগ্রাম ডায়রিয়া বিভাগে ১২জন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। গতকালও কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় এক কৃষক বজ্রপাতে মারা গেছে। নাগেশ^রী উপজেলায় দুটি গরু ব্রজপাতে মারা গেছে। কুড়িগ্রাম ও তার আশে পাশের এলাকায় গত 7দিনে এ অঞ্চলের তাপমাত্রা ৩৫দশমিক ৫ থেকে ৩৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াসে তাপমাত্রা উঠানামা স্থানীয় আবহাওয়া অফিস বলছে এই তাপদাহ আরও দুই থেকে তিন দিন থাকতে পারে |তাপদাহের কারণে মানুষ হাপিয়ে উঠছে হাসফাস করছে।অধিকাংশ শহরবাসী বলছে তাদের স্বাভাবিক কাজ কম করতে পারছে না।ছিন্নমুল মানুষরা বলছে তারা সকালেই কাজের সন্ধানে বের হয়ে পড়েন। কিনতু তীব্র গরমের কারণে কাজ করতে পারে না। দুপুরের দিকে শহর একদম ফাকা হয়ে যায়।পথচারীরা চলাচল করতে চায় না। হাসপাতাল ও ক্লিনিক গুলোতে ডায়রিয়া,জ¦র সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।