প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ৩:২২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে তেলের লাইনে, খেলনা মোটরসাইকেল

স্থানীয়রা জানান, শুক্রবার (১০ এপ্রিল) জুম্মার নামাজের পর নুর ইসলাম নামের এক বাইকার ওই খেলনা মোটরসাইকেলটি সিরিয়ালে রেখে চলে যান। বিষয়টি মুহূর্তেই কৌতূহল সৃষ্টি করে আশপাশের মানুষের মধ্যে।
এ বিষয়ে নুর ইসলাম বলেন, আইন যেহেতু সবার জন্য সমান, তাই সিরিয়াল ধরে তেল সংগ্রহের জন্য আপাতত ছোট বাচ্চাদের চার্জার মোটরসাইকেলটি রেখেছি। পরে তেল নেওয়ার সময় সেটি পরিবর্তন করে আমার আসল মোটরসাইকেলে তেল নেবো।
এদিকে তেল সংকটের কারণে এমন অভিনব কৌশল গ্রহণ করায় বিষয়টি এলাকায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের অনেকে এটিকে হাস্যরসের বিষয় হিসেবে দেখছেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫