প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৫:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ৩

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে দক্ষিণ ছাট গোপালপুর এলাকায় স্থানীয়রা মাদক বহনকারী একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে মাদক কারবারিরা ৮০০ গ্রাম গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাগুলো জব্দ করে।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মার্চ ভোররাত আনুমানিক ২টার দিকে পাইকেরছড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ এনামুল হক ওরফে এলাম (৪৯)কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪৩ হাজার টাকা।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫