ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৬

কুড়িগ্রাম প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৬ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, রাকিব ও আপন। অন্যদিকে ছাত্রশিবিরের আহতরা হলেন উপজেলা শাখার সভাপতি মো. সুজন মিয়া, মাহিন ও শরিফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গণভোটের রায় বাস্তবায়নের দাবি ও বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালিখিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

আরও জানা গেছে, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রুবেল মিয়ার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।