মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে জেলার মোট ৪টি আসনের রিটার্নিং কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ছিল উৎসব মুখর ভীড়।তবে রিটার্নিং কার্যালয়ে প্রত্যেক প্রার্থী ৫ জনের অধিক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল বলে জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।
জেলায় প্রার্থীদের উত্তোলনকৃত ৩৮ টি মনোনয়ন পত্রের মধ্যে জমা পড়েছে ৩০টি।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে কুড়িগ্রাম-১আসনে জমা পরেছে ৬ টি মোঃ আব্দুল হাই(জাকের পার্টি) একেএম মোস্তাফিজুর রহমান (জাতীয় পার্টি )সাইফুর রহমান রানা(বিএনপি)মোঃআনোয়ারুল ইসলাম (জামায়াত)মোঃহারিসুল বারী(ইসলামি আন্দোলন )মোঃবিনইয়ামীন মোল্লা(জিওপি)
কুড়িগ্রাম- ২ জমা পরেছে ৯ টি সোহেল হোসনাইন কায়কোবাদ(বিএনপি)পনির উদ্দিন আহমেদ(জাতীয় পার্টি ) নুর মোহাম্মদ (কমিউনিস্ট পার্টি ) আতিকুর রহমান মোজাহিদ(এনসিপি)মোঃআব্দুসসালাম (নাগরীঐক্য) মোঃ নজরুল ইসলাম খান(এবি পার্টি ) মোঃ নুর বখত(ইসলামী আন্দোলন ) মোঃ আতিকুর রহমান (বাংলাদেশ জাতীয় পার্টি) মোঃ ইয়াসিন আলী সরকার (জামায়াত)
কুড়িগ্রাম -৩ জমা পরেছে ৭টি মোঃ মাহাবুবুল আলম (জামায়াত) তাসভীরুল ইসলাম (বিএনপি) আব্দুস সোবহান(জাতীয় পার্টি ) ডাঃ মোঃ আক্কাস আলী সরকার (ইসলামী আন্দোলন ) আব্দুল খালেক (স্বতন্ত্র) মামুন অর রশীদ (বাংলাদেশ খেলাফত মজলিশ) সরকার মোঃ নুরে এরশাদ সিদ্দিকী ( গণ অধিকার পরিষদ)
কুড়িগ্রাম -৪ জমা পরেছে ৮ টি,কেএম ফজলুল মন্ডল(জাতীয় পার্টি ) মোঃ আজিজুর রহমান (বিএনপি) শেখ মোঃ আব্দুল খালেক(বাসদ) মোঃ মোস্তাফিজুর রহমান (জামায়াত) মোঃ হাফিজুর রহমান (ইসলামি আন্দোলন ) রাজু আহমেদ
(বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী) মোঃ রুকুনুজ্জামান ( স্বতন্ত্র) মোছাঃ শেফালি বেগম (বাংলাদেশ সুপ্রিম পার্টি )
প্রার্থীরা ইতিমধ্যে এলাকায় জনসংযোগ ও আগাম প্রচারণায় নেমেছেন। উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। সব প্রার্থীই তুলনামূলক শক্তিশালী হওয়ায় কে আগাম সুবিধায় আছে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। অনেকে মনে করছেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই ভোটের মাঠের স্পষ্ট চিত্র বোঝা যাবে।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন,জেলা ও উপজেলাগুলোতে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেয়ার ছিল আজ শেষ দিন।জেলায় প্রার্থীদের উত্তোলনকৃত ৩৮ টি মনোনয়ন পত্রের মধ্যে জমা পড়েছে ৩০টি।
তিনি আরো বলেন,কুড়িগ্রামে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কোনো ধরনের সহিংসতার তথ্য পাওয়া যায়নি। নির্বাচন ও গণভোট সম্পর্কিত প্রয়োজনীয় নির্দেশনা প্রার্থীদের জানানো হবে।