ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে নতুন বর্ষবরণ

কুড়িগ্রাম প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

প্রায় সাড়ে চারশো বছরের ঐতিহ্যবাহী বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। দিনটিকে উদযাপন করতে বর্ণিল হয়ে উঠেছিল কুড়িগ্রাম।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে জেলার সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
সকাল সড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে রঙবেরঙের ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী বিভিন্ন পোষাক পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসনের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো যুক্ত হয়ে শোভাযাত্রাটিকে আরো বর্ণীল করে তোলে।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে  ‘আই লাভ কুড়িগ্রাম’ চত্বরে এসে শেষ হয়।এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এ উৎসব সকল ভেদাভেদ ভুলে মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। নতুন বছরের প্রত্যয় হোক বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম)মোঃআসাদুজ্জামান প্রমূখ।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।