ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম

কুড়িগ্রাম প্রতিনিধি
জুন ২০, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা,৬ আষাঢ় (২০ জুন): কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নে বিএনপি’র যুগ্ন আহবায়ক সহিদুল ইসলামকে (৪৮) চাঁদাবাজিকে কেন্দ্র করে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি আঃ হামিদ গ্রুপের বিরুদ্ধে।

২০ জুন (শনিবার) বিকেলে ত্রিমোহনী বাজার এলাকায় সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি আঃ হামিদের গদি ঘরের সামন দিয়ে বেলগাছা ইউনিয়নে বিএনপি’র যুগ্ন আহবায়ক সহিদুল ইসলাম যাওয়ার সময় ওৎ পেতে থাকা

সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি আঃ হামিদের ভাগিনা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুকুল মিয়ার ছেলে রকিসহ (২৭) ৫/৭ জন যুবক সহিদুলকে কুপিয়ে যখম করে।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি আঃ হামিদের নেতৃত্বে রকিসহ কয়েকজন এলাকায় দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা ও চাঁদাবাজি করে আসছিলো। কয়েকদিন আগে কালির হাট বাজারের ব্যবসায়ী মনো মিয়ার কাছে চাঁদাদাবি করে রকিসহ কয়েক জন। ব্যবসায়ী মনো মিয়া বিষয়টি সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও বেলগাছ ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবার রহমানকে জানায়। তিনি বিষয়টি প্রতিবাদ করলে আঃ হামিদ গ্রুপ পূর্বপরিকল্পিতভাবে

মাহবুবার রহমানের ওপর হামলা চালায়। এ সময় তার ছোট ভাই সহিদুল এগিয়ে আসলে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

সহিদুল বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে এবং রকিসহ দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সদর থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।