প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ১০:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ
কুড়িগ্রামে ছুরিকাঘাতে পৌরসভার কর্মচারী নিহত, স্ত্রী আহত; আটক ১ কুড়িগ্রাম প্রতিনিধি-০৭-১১-২৬ কুড়িগ্রামে ছুরিকাঘাতে মোহাম্মদ মনসুর আলী (৬০) নামে এক পৌরসভা কর্মচারী নিহত হয়েছেন। তিনি কুড়িগ্রাম পৌরসভার কর্মচারী ও টাউন হলের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মল্লিকা বেগম (৫৫) আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত শাহনেওয়াজ সানি (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই ঘাতক যুবককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। শনিবার বিকালে কুড়িগ্রাম জেলা শহরের কলেজমোড়স্থ পৌর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর টাউন হলের গেটের সামনে মনছুর আলীর সাথে ঘাতক যুবকের প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে হাতে থাকা ছুড়ি দিযে মনছুর আলীকে উপর্যপুরী আঘাত করতে থাকে ওই যুবক। এসময় মনছুর আলীর স্ত্রী এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। পরে স্থানীয়রা মনছুর আলী ও তার স্ত্রীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মনছুর আলীকে মৃত ঘোষনা করে। তার স্ত্রী গুরুত্বর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মনছুর আলীর বাড়ি পৌর শহরের বাস টার্মিনাল সংলগ্ন ছয় আনিপাড়ায়। তার আহত স্ত্রীর নাম মল্লিকা বেগম (৫৫)। আর ঘাতক যুবক শাহনেওয়াজ সানির বাড়ি পৌর শহরের সরদারপাড়ায় বলে জানিয়েছে পুলিশ। কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন জানায়, ঘটনার পরপরই যুবককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

কুড়িগ্রামে ছুরিকাঘাতে মোহাম্মদ মনসুর আলী (৬০) নামে এক পৌরসভা কর্মচারী নিহত হয়েছেন। তিনি কুড়িগ্রাম পৌরসভার কর্মচারী ও টাউন হলের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মল্লিকা বেগম (৫৫) আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত শাহনেওয়াজ সানি (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ঘটনার পরপরই ঘাতক যুবককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
শনিবার বিকালে কুড়িগ্রাম জেলা শহরের কলেজমোড়স্থ পৌর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর টাউন হলের গেটের সামনে মনছুর আলীর সাথে ঘাতক যুবকের প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে হাতে থাকা ছুড়ি দিযে মনছুর আলীকে উপর্যপুরী আঘাত করতে থাকে ওই যুবক। এসময় মনছুর আলীর স্ত্রী এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। পরে স্থানীয়রা মনছুর আলী ও তার স্ত্রীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মনছুর আলীকে মৃত ঘোষনা করে। তার স্ত্রী গুরুত্বর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মনছুর আলীর বাড়ি পৌর শহরের বাস টার্মিনাল সংলগ্ন ছয় আনিপাড়ায়। তার আহত স্ত্রীর নাম মল্লিকা বেগম (৫৫)। আর ঘাতক যুবক শাহনেওয়াজ সানির বাড়ি পৌর শহরের সরদারপাড়ায় বলে জানিয়েছে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন জানায়, ঘটনার পরপরই যুবককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫