ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে জামায়াতে ইসলামি ছেড়ে ইসলামি আন্দোলনে যোগদান

কুড়িগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্যাগ করে ইসলামি আন্দোলন বাংলাদেশের অঙ্গসংগঠন ইসলামি যুব আন্দোলনে যোগ দিয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ব্যাপারীরচর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহাবুর রহমান।
 বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-১ আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী রনি’র মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামি যুব আন্দোলনে যোগদান করেন। এর আগে শাহাবুর রহমান উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ইতোমধ্যে ওই পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শাহাবুর রহমান একজন পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে সক্রিয় সাংগঠনিক রাজনীতিতে যুক্ত থাকার পর তার এই সিদ্ধান্ত এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইসলামী রাজনীতিতে যে পুনর্গঠন ও পুনর্বিন্যাস লক্ষ্য করা যাচ্ছে, শাহাবুর রহমানের যোগদান তারই একটি প্রতিফলন।
ইসলামি যুব আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ জানান, শাহাবুর রহমানের যোগদান সংগঠনকে আরও সুসংগঠিত করবে এবং তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। যোগদানের বিষয়ে শাহাবুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগে যে অবস্থানে ছিল, বর্তমানে তারা সে অবস্থানে নেই। ইসলাম কায়েমের উদ্দেশ্যে তারা আর নির্বাচন করছে না এ কথা তারা নিজেরাই স্পষ্টভাবে বলেছে। এসব বক্তব্য শোনার পর আমি নিজেই সিদ্ধান্ত নিই। ইসলামী আদর্শ ও দেশ গঠনের লক্ষ্যে নতুনভাবে কাজ করার বিশ্বাস থেকেই ইসলামি যুব আন্দোলনে যোগ দিয়েছি।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নন কালবেলাকে বলেন, তিনি জামায়াতের কোনো দায়িত্বশিল পদে ছিলেন না, জামায়াতে ইসলামির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এসব প্রপাগান্ডা চালাচ্ছেন একটি মহল।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।