প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ৪:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
কুড়িগ্রামে মরিচ ক্ষেতে গাঁজার চাষ,উদ্ধার করল পুলিশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের বটতলা নামক স্থানে কৃষক ইউসুফ মিয়া মরিচ ক্ষেত থেকে গাঁজার উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহৎ আকৃতির গাঁজা গাছটি জব্দ করেন।
স্থানীয়রা জানান,দুধকুমার নদী দ্বারা বিচ্ছিন্ন দক্ষিণ তিলাইয়ের বিস্তীর্ণ চরে স্থানে কৃষক ইউসুফ মিয়া মরিচ ক্ষেতে প্রায় দুই বছর ধরে একটি গাঁজার গাছ বড় করে আসছিলেন। গাছটি প্রায় ১০ ফুট উচ্চতার হয়েছে। কৃষক ইউসুফ মিয়ার পাকা ধানে মই দিয়ে বসে পুলিশ। গাঁজা গাছে ফুল আসার আগে পুলিশের হাতে ধর পড়ে গাছটি। ফলে গাঁজা বিক্রি করে লাভের মুখ দেখা হলো না কৃষক ইউসুফ মিয়ার। দূর্গম এলাকা হওয়ায় পুলিশ আসা দেখে ভারতের দিকে পালায় গেছে গাঁজা চাষি।
সার্কেল এএসপি জনাব মুনতাসির মামুন মুন বলেন, চরাঞ্চলের দরিদ্র কৃষকরা মাদক কারবারিদের পরামর্শে অধিক মুনাফার আশায় মাঝে মধ্যে এমন অপকর্মে জড়িয়ে পড়েন। এই এলাকায় আরো গাঁজার গাছ আছে কিনা সেই বিষয়ে তল্লাশি চলমান রয়েছে। গাঁজা চাষীর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। #
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫