প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
কুড়িগ্রামে সংরক্ষিত আসনের এমপি সুরেইয়া জেরিন রনি’র প্রতিনিধি নিয়োগ

কুড়িগ্রাম-৩ ও ৪ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সুরেইয়া জেরিন রনি এমপি তাঁর নির্বাচনী এলাকার সাংগঠনিক ও সার্বিক কার্যক্রম ত্বরান্বিত করতে প্রতিনিধি নিয়োগ দিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, উলিপুর, রৌমারী, চিলমারী ও রাজিবপুর উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে নিবিড় যোগাযোগ বজায় রাখার উদ্দেশ্যে এই প্রতিনিধি নিয়োগপত্র প্রদান করা হয়।
সংসদ সদস্য সুরেইয়া জেরিন রনি'র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও তৃণমূলের কর্মীরা মনে করছেন, এই প্রতিনিধি নিয়োগের ফলে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা এবং উন্নয়ন কর্মকাণ্ডের রূপরেখা সরাসরি সংসদ সদস্যের কাছে পৌঁছানো অনেক সহজ হবে। নিয়োগপ্রাপ্ত প্রতিনিধিরা এলাকার সামগ্রিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫