পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রাম পৌর এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে (বাংলাদেশ, তুরস্ক, অস্ট্রিয়া) ত্রিদেশীয় এনজিও সংস্থা HASENE.
বৃহস্পতিবার ঈদুল আজহার দিনে সংগঠনটির উদ্যোগে পৌর এলাকার সর্দারপাড়া এলাকায় সহস্রাধিক মানুষের মাঝে এই মাংস বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
কোরবানির মাংস বিতরনকালে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা জাসাসের সদস্য সচিব সজীব আহসান, মোঃ লিটন মিয়া, আতাউর রহমান আতা, মুকুট, আনারুল প্রমুখ।
কোরবানির মাংস পেয়ে উৎফুল্ল ওই এলাকার মমেনা বেওয়া বলেন, ভাত জোটানোই মুশকিল, গোশত কিনবো কিভাবে? বাবারা একটু কোরবানির গোশত দিলো এটা দিয়ে দিন পার হবে।
সদর উপজেলার আমির হোসেন বলেন, গোস্ত টুকু পেয়ে ভালোই হলো বৌ, ছেলে -মেয়ে সহ আজ পেট ভরে ভাত খাব, অনাদের আল্লাহ ভালো করুক।
কোরবানির মাংস বিতরনকারীরা জানান, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। আরও বলা হয়, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এনজিও সংস্থা HASENE-এর প্রশংসা করেন।