প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৪, ২০২৬, ৫:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
কুড়িগ্রামে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

৩১ শে জানুয়ারি শনিবার জেলা পরিষদ হল রুমে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ৫০ জন সাংবাদিকদের নিয়ে দুইদিন ব্যাপীর আজ প্রথমদিন নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসময় নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ হাসিবুর রহমান হাসিব।
এসময় উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ রিসোর্চ পারসন জিয়াউর রহমান ও প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকতসহ প্রমুখ।
এসময় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ রিসোর্চ পারসন জিয়াউর রহমান এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভুমিকা ও নির্বাচনকালীন দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও উপাও নিয়ে আলোচনা করেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫