ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটির সাথে অধ্যক্ষের শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রাম প্রতিনিধি
ডিসেম্বর ১৫, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটি কলেজের অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।

আজ সোমবার নবনির্বাচিত সভাপতি মো: শিফাতুল ইসলাম শীতল এবং সাধারণ সম্পাদক -মো:মাসুম হাসান হৃদয় এর নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ কলেজ অধ্যক্ষের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় অধ্যক্ষ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং কলেজে গঠনমূলক, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব ছাত্র রাজনীতি করার আহ্বান জানান। তিনি শিক্ষার পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।
নবগঠিত কমিটির নেতারা জানান, তারা কলেজের সার্বিক শৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং ইতিবাচক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করবেন।
সৌজন্য সাক্ষাৎকালে ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।