ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ সাইফুর রহমান রানা'র পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন কেন্দ্রীয় ডক্টরসএসোসিয়েসন অব বাংলাদেশ(ড্যাব)র যুগ্ম মহাসচিব ও কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ডাক্তার মোঃ ইউনুস আলী।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি নাগেশ্বরী উপজেলার লেক সিটি থেকে কলেজ মোড় পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারনার অংশ হিসেবে প্রতিটি বাড়ি দোকান পাট ও পথচারীদের মাঝে ধানেরশীষ প্রতিকের লিফলেট বিতরণ ও ধানেরশীষে ভোট প্রার্থনা করেন তিনি। এসময় বাস-স্ট্যান্ডে পথ-সভায়ও বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প নাই, ইনশাআল্লাহ্ জণগনের ম্যান্ডেড নিয়ে আগামী সরকার বিএনপি গঠন করবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।তাই জেলার উন্নয়নে অংশিদার হতে ধানেরশীষের প্রার্থী সাইফর রহমান রানাকে ভোট দিয়ে জয়-জুক্ত করার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার ,নাজির হোসেন মাস্টার, মোজাম্মেল দুদু ,উপজেলা বিএনপির সদস্য এস এম জাহাঙ্গীর বাদশা টুটুল, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক ইব্রাহিম হোসেন , মাসুদ রানা,পৌর যুব দলের সদস্য মোজাম্মেল হ ক, আব্দুর রাজ্জাক জাদু ,হামিদুল ইসলাম , কুড়িগ্রাম জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী অর্ণব, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক রবিউল ও সিনিয়র যুগ্ম আহ্বায় ক মনসুর মেম্বার, নুরুল আমিন সিদ্দিকী ,সবুর বি এসসি ,হাফিজুর রহমান, রফিকুল ইসলাম ,কাদের ,রিপন সহ নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপি'সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ