প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে -কুড়িগ্রামে এনসিপি’র নাসির উদ্দিন পাটোয়ারী

আমরা বলেছিলাম আবু সাইদের রক্তের উপর দাড়িয়ে বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম চলবে না। তারা আমাদের ও আবু সাইদের স্বপ্ন ভঙ্গ করেছে।
দেশের ৭০ ভাগ মানুষের গণভোটের বিরুদ্ধে গিয়ে তারা শেখ হাসিনার সংবিধান, মুজিবীয় সংবিধান ওভারতীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।
২শ আসন পেয়ে বিএপির পাখির মতো পাখনা গজিয়েছে। আমরা বলতে চাই বাংলাদেশে সংস্কার যদি না হয় তাহলে আকাশে ওড়ার পাখনা ভেঙ্গে পড়বে।
তিনি আজ বিকেলে দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা এনসিপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন।
সভায় আর বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র সদস্য সচিব আকতার হোসেন এমপি, এনসিপির উত্তারাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, কুড়িগ্রাম- ২ আসনের সংসদ সদস্য ও এনসিপি'র যুগ্ম আহবায়ক ড. আতিকুর রহমান মুজাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে কুড়িগ্রাম জেলা শহরের কলেজমোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্তর থেকে দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা শুরু হয়। এবং কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫