কুড়িগ্রামের চিলমারী উপজেলায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম প্রিন্সের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল চিলমারী শহরে বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, খাইরুল ইসলাম প্রিন্সের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে হামলার ঘটনার পর থেকে চিলমারী শহরজুড়ে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি শুনেছি। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।