ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

প্রতীক বরাদ্দের পর দিনই আলাদা শক্তি জানান দিল বিএনপি- জামায়াত 

কুড়িগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

 জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর কুড়িগ্রাম-১ আসনে  নাগেশ্বরী উপজেলায় পৃথক পৃথক গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এসব মিছিলকে কেন্দ্র করে পুরো উপজেলায় ছড়িয়ে পড়ে নির্বাচনী আমেজ।
বিএনপি তাদের নির্বাচনী লিফলেট বিতরণ ও পৃথক গণমিছিল বের করে। ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুর রহমান রানার নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণ মিছিলে হাজার-হাজার দলের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন। নাগেশ্বরী কলেজ মোড় থেকে বাস স্টান্ড হয়ে বাজার পর্যন্ত এসময় জনস্রোত নেমে আসে। এসময় শহীদ জিয়া,খালেদা জিয়া, তারেক জিয়া,ও ধানেরশীষের নির্বাচনী স্লোগানের মাধ্যমে তারা সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপনের নেতৃত্বে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী কলেজ মোড় থেকে শুরু হওয়া মিছিলটি পৌরসভার বলদিটারী মোড় প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল চলাকালে উপজেলার বিএসসি মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত নেতারা সাধারণ ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
উভয় দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও প্রতীক বরাদ্দের পর প্রকাশ্যে এমন নির্বাচনী কর্মসূচিকে নাগেশ্বরীর রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা হিসেবে দেখছেন অনেকেই।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।