ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

মহান বিজয় দিবস পালন না করে প্রতিষ্ঠান বন্ধ রেখে লাপাত্তা প্রতিষ্ঠান প্রধানরা

কুড়িগ্রাম প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবসে শুধু পতাকা উড়িয়ে বিজয় দিবসের কার্যক্রম না করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে যাওয়ার অভিযোগ উঠেছে রাজারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাজারহাট জাওহারিয়া দাখিল মাদরাসা সুপারের বিরুদ্ধে।
কোমলমতি ছাএ-ছাএীদের বিজয় দিবস সম্পর্কে কোন আলোচনা সভা কিংবা আনুষ্ঠানিক কোন কার্যক্রম না করে স্কুল বন্ধ রাখায় ক্ষিপ্ত হয়েছেন অভিভাবকসহ এলাকাবাসী।
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের  রাজারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও রাজারহাট জাওহারিয়া দাখিল মাদরাসায় বিজয় দিবসের কোন কার্যক্রম না করায় এলাকাবাসী  ক্ষিপ্ত হয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারকে অভিযোগ দিয়েছেন।
প্রতিষ্ঠান সংলগ্ন এলাকাবাসী সাইফুল ইসলাম বলেন বিজয় দিবসে কোমলমতি ছাএ-ছাএীদেরকে বিজয় দিবসের শিক্ষা থেকে বঞ্চিত করেছেন।
অএ এলাকার স্থায়ী বাসিন্দা শাহাজাহান বলেন ১৬ ই ডিসেম্বর বাঙালি জাতির জন্য গৌরব ও গুরুত্বপূর্ণ একটি দিন যা যথাযথভাবে পালন না করে প্রতিষ্ঠান বন্ধ রেখে যে উদাসীন মনোভাব দেখিয়েছেন তা কোন ক্রমেই মেনে নেওয়া যায় না।
এবিষয়ে রাজারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেকের সাথে যোগাযোগের জন্য মুঠো ফোনে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি।
রাজারহাট জাওহারিয়া দাখিল মাদরাসা সুপার আমিনুর ইসলাম  বলেন পরিবারের সদস্য অসুস্থ হওয়ায়  আমি হাসপাতালে গত তিন থেকে অবস্থান করছি এজন্য  প্রতিষ্ঠানে গিয়ে বিজয় দিবস যথাযথভাবে পালন করতে পারি নাই।
এবিষয়ে কুড়িগ্রাম সদর মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রবের সাথে কথা হলে তিনি  জানান অভিযোগ পেলাম প্রধান শিক্ষক ও সুপারের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।