ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

‎মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শুভেচ্ছা জানালেন আরিফুর রহমান তুষার।

ডেস্ক রিপোর্ট
মার্চ ২৫, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসংখ্য বীর শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় স্বাধীনতার এই গৌরবময় দিনে, সকল শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতা।
‎২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দলের পক্ষ থেকে সংগঠনের সকল নেতা-কর্মী এবং প্রিয় দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
‎এই ঐতিহাসিক দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের অবদান এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব। তাদের আত্মত্যাগ ও সাহসিকতার মধ্য দিয়েই আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
‎স্বাধীনতার এই চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করি।
‎পরিশেষে, দেশ পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।

‎শুভেচ্ছান্তে,
‎মোঃ আরিফুর রহমান তুষার
‎সমন্বয়ক
‎বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দল

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।