১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসংখ্য বীর শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় স্বাধীনতার এই গৌরবময় দিনে, সকল শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতা।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দলের পক্ষ থেকে সংগঠনের সকল নেতা-কর্মী এবং প্রিয় দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই ঐতিহাসিক দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের অবদান এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব। তাদের আত্মত্যাগ ও সাহসিকতার মধ্য দিয়েই আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
স্বাধীনতার এই চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করি।
পরিশেষে, দেশ পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।
শুভেচ্ছান্তে,
মোঃ আরিফুর রহমান তুষার
সমন্বয়ক
বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দল