দেশের মানুষ এবার রুদ্ধ পরিস্থিতির বাইরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ
বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে মানুষ এক প্রকার নিরানন্দ ঈদ উদ্যাপন করেছিল, এবারে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ায় মানুষের মনে অজানা কোনো আতঙ্ক ছিলনা,মানুষের বাক-স্বাধিনতা প্রতিষ্ঠিত হয়েছে, তাই মানুষ এবারের ঈদুল আযহা অনেক প্রশান্তির সাথে উদ্যাপন করেছে।