ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

রিজভীর ব্যক্তিগত কর্মকর্তা হলেন আরিফুর রহমান তূষার

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ২, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন অধিশাখার জারি করা ওই আদেশে জানানো হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে আরিফুর রহমান তুষারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। সরকারি বিধি মোতাবেক তিনি বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং সংশ্লিষ্ট উপদেষ্টার সন্তুষ্টি সাপেক্ষে তিনি এই পদে বহাল থাকবেন। আরিফুর রহমান বৃহস্পতিবারই তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

এছাড়াও রুহুল কবির রিজভীর জন্য আরো দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। তারা হলেন- ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে মশিউর রহমান ও জমাদার হিসেবে মহেদ আলী।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।