প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ৬:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ
সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে শীতের তীব্রতায় জনজীবনে ভোগান্তি

তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে তীব্রতা।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক।শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছে মানুষজন
আজ শুক্রবার (২৬ডিসেম্বর ) সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।এছাড়া গতকাল কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলে নি।
দিনের অধিকাংশ সময় সূর্য্য মেঘে ঢাকা থাকছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশী অনুভূত হতে হচ্ছে ।
অন্যদিকে, কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে।
শীত নিবারণে অসহায় -দুঃস্থ মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন।
পশুর শীত নিবারণে চটের বস্তা হিসেবে ব্যবহার করছেন।
অপরদিকে,হিমেল বাতাসে শীতের কবলে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬ টি নদ-নদী তীরবর্তী
৪ শতাধিক চর ও দ্বীপ চরের হত দরিদ্র মানুষগুলো।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫