ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা, স্বস্তি ফিরল গ্রামবাসীর মাঝে

কুড়িগ্রাম প্রতিনিধি
জুন ৩, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের আটহাজারী গ্রামে প্রায় তিন দশক পর দখলমুক্ত করা হয়েছে একটি সরকারি রাস্তা। দীর্ঘদিন অবৈধ দখলে থাকায় জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হলেও অবশেষে প্রশাসনের উদ্যোগে উন্মুক্ত হলো গুরুত্বপূর্ণ এই পথটি।
বুধবার (৩ জুন) বিকেলে রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে দখলমুক্তকরণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটহাজারী গ্রামের আব্দুস ছালাম মাস্টারের বাড়ির সামনের প্রায় ১২০০ ফুট দৈর্ঘ্যের সরকারি রাস্তাটি প্রায় ৩০ বছর ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। ফলে এলাকার মানুষকে চলাচলের জন্য বিকল্প ও দুর্ভোগপূর্ণ পথ ব্যবহার করতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
অভিযান চলাকালে প্রশাসন রাস্তার ওপর থাকা অবৈধ দখল অপসারণ করে এবং সীমানা নির্ধারণের মাধ্যমে জনগণের অবাধ চলাচলের জন্য পথটি উন্মুক্ত করে দেয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ও সন্তোষের অনুভূতি দেখা যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান বলেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এই রাস্তাটি উদ্ধার করে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সরকারি জমি দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।