প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
৮ দিন বন্ধ কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দন

রোববার (২৪ মে) সোনাহাট স্থল শুল্ক স্টেশন সিএন্ডএফ (কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত পত্রে এই বন্ধের বিষয়টি জানানো হয়েছে।
পত্রে বলা হয়েছে, অ্যাসোসিয়েশনের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদ উল আযহা উপলক্ষে আগামী ২৫ মে সোমবার থেকে ১ জুন সোমবার পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানি সংক্রান্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২ জুন মঙ্গলবার থেকে স্থলবন্দরের সকল কার্যক্রম আগের মত সচল হবে।
সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক ট্রাফিক আমিনুল হক বলেন, সরকারি ছুটি অনুযায়ী স্থলবন্দরের দাপ্তরিক কার্যক্রম ১জুন শুরু হবে। তবে আমদানি ও রপ্তানি কার্যক্রম ২ জুন থেকে শুরু হবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫