প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে-৪

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুড়িগ্রাম–ভূরুঙ্গামারী সড়কের বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন এক শিশুসহ তিনজন। আহতদের দ্রুত ভর্তি করা হয়েছে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনার পর কাজ চলছে এলাকায় যান চলাচল স্বাভাবিক করতে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা হিল জামান জানান ৩ টি লাশ আমাদের কাছে এসেছে। আমরা পরিবারের কাছে হস্তান্তর করেছি।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫