ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

বেতার শিল্পী আফরোজা নিজামী’র পাশে তারেক রহমানের নির্দেশনায়-রিজভী

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৫, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

‘বিজ্ঞাপন তরঙ্গের চেনা কণ্ঠ আফরোজা নিজামী, নেপথ্য কণ্ঠই যাঁর পেশা’— শীর্ষক একটি প্রতিবেদন সম্প্রতি দৈনিক প্রথম আলো’র অনলাইনে পরিবেশিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়।

এরপর তিনি তাৎক্ষণিকভাবে ‘আমরা বিএনপি পরিবার’র নেতৃবৃন্দকে বেতার শিল্পী আফরোজা নিজামী’র পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার, সকাল ১১.৩০ মিনিটে (১৫ নভেম্বর ২০২৫) রাজধানী ঢাকার শ্যামলীতে পিসি কালচার হাউজিং এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে আফরোজা নিজামী’র সঙ্গে সাক্ষাৎ করতে যান— ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

মানবিক এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এদিকে, আফরোজা নিজামী’র সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন দেশের গুণী এই শিল্পীর হাতে বিশেষ চিকিৎসা সহায়তা তুলে দেন। সাক্ষাৎকালে সংগঠনটির আহবায়ক আতিকুর রহমান রুমন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা আফরোজা নিজামী’র প্রতি পৌঁছে দেন এবং তাঁর পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় বেতারমাধ্যমে বিজ্ঞাপন তরঙ্গের ধারাবাহিক অনুষ্ঠান ও বেতার নাটকে আফরোজা নিজামী’র কণ্ঠ ভেসে আসত। তাঁর সেই কণ্ঠের জাদুতে কেটেছে একটা প্রজন্মের রেডিও শোনা জীবন। বেতারের মাইক্রোফোনের আড়াল থেকে বলা তাঁর কথাই এখন অনেকের শৈশবের স্মৃতি।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।