কুড়িগ্রামে শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এতে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি, ইঞ্জিনিয়ার্স, অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা, বীর মুক্তিযোদ্ধা গন, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাবৃন্দ, সাংবাদিক গন।
বক্তারা বলেন, বুদ্ধিজীবী দিবস আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। দেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করতে এ দিবসটি পালন গুরুত্বের অপরিসীম।
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

