ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৬ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

৯ জানুয়ারি ( শুক্রবার ) সন্ধ্যায় কুড়িগ্রাম সদর পৌরসভার ৫ নং ওয়ার্ডের ঘোষপাড়ায় এ দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

সাবেক উপজেলা নির্বাচন অফিসার (অবঃ) মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি মোঃ উমর ফারুখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম–২ ( কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সোহেল হোসনাইন কায়েকোবাদ, জেলা বিএনপির অন্যতম সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,সদস্য এডভোকেট আশরাফ আলী, মটর শ্রমক নেতা আব্দুল মালেক, ডাক্তার বেলাল হোসেন,ব্যবসায়ী আব্দুর রাজ্জাক,সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ মনসুর রহমান, সাবেক পৌর কমিশনার মোঃ রোস্তম আলী তোতা, আল-হারুনুজ্জামান হারুন,যুবদল নেতা নাসিম তারা, টিপু মাসুদ রানা বাবু, মোরশেদ হোসেন লিটু,রিজন সরকার,এনামুল হক এনা, আজিজুল ইসলাম, জাফর আহমেদ,এরশাদুল হক সহ স্থানিয় গন্য-মান্য ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইদ বিন ঈমান । মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়, মোনাজাতের আগে খালেদা জিয়ার দীর্ঘ কর্মময় জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও দোয়া মাহফিলে সদ্য প্রয়াত জেলা যুবদল সভাপতি রায়হান কবিরের রুহের মাগফিরাত কামনা করা হয়।
শোকসভায় বক্তারা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।