ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

রাষ্ট্রপতির কাছে অস্ট্রিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ; দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ড. রবার্ট জিশগ মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। সোমবার সকালে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পরিচয়পত্র জমা দেন। 


সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত দল অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. রবার্ট জিশগকে গার্ড অব অনার প্রদান করে। 

পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত। বৈঠকে রাষ্ট্রপতি অস্ট্রিয়ার রাষ্ট্রপতি ড. আলেকজান্ডার ফন ডার বেলেনকে তাঁর শুভেচ্ছা ও শুভকামনা জানান। 

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টসহ আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগের জন্য অস্ট্রিয়ার প্রতি আহ্বান জানান। এছাড়া, বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার ও বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সফরের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি নবায়নযোগ্য ও গ্রিন এনার্জি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোরও তাগিদ দেন রাষ্ট্রপতি। 

এ সময় অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. রবার্ট জিশগ বিনিয়োগের পাশাপাশি সহজ শর্তে ও স্বল্প সুদে বাংলাদেশকে ঋণ সহায়তা প্রদানে তাঁর দেশের আগ্রহের কথা জানান। রাষ্ট্রপতি বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার জন্য পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেন। এসময় বাংলাদেশে অস্ট্রিয়ার অনারারি কনসাল (Honorary Consul) তাসভীরুল ইসলাম উপস্থিত ছিলেন।
নতুন দায়িত্ব পালনে রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি। একই দিনে গায়ানা ও ফিজির নবনিযুক্ত অনাবাসিক হাইকমিশনাররাও রাষ্ট্রপতির কাছে আলাদাভাবে তাঁদের পরিচয়পত্র পেশ করেন

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।