পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দলের সমন্বয়ক মোঃ আরিফুর রহমান তুষার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ঈদ উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাননীয় প্রধানমন্ত্রী দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিনিধি, কূটনৈতিক মহল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই আয়োজনকে তিনি সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও জানান, এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর সার্বিক কল্যাণ, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেছেন, যা জাতির জন্য তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
মোঃ আরিফুর রহমান তুষার বলেন, প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ জাতিকে ঐক্যবদ্ধ করে এবং উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে। তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণে তাঁর নেতৃত্বের ধারাবাহিকতা কামনা করেন।

