ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রাম-১ আসনে জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ

কুড়িগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী) আসনে জাতীয় সংসদ নির্বাচনের আগে আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
নোটিশপ্রাপ্ত প্রার্থীরা হলেন, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান।
আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল আদালত ভবনের কক্ষ নং ৭০১ ও ৭০২-এ অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাগেশ্বরী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাশেম বাজার পশ্চিম পয়রাডাঙ্গা আলিম মাদরাসায় শিশু শিক্ষার্থীদের দিয়ে একটি নির্দিষ্ট প্রতীকের সমর্থনে শ্লোগান দেওয়ানো হয়। অভিযোগে বলা হয়, ওই সময় সংশ্লিষ্ট প্রার্থী নিজেও সেখানে উপস্থিত ছিলেন। এ ঘটনায় ভিডিও প্রমাণসহ আরিফুল ইসলাম জয় নামে এক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গত ৩০ জানুয়ারি বিচারিক আদালতে অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে, গত ২৬ জানুয়ারি কুড়িগ্রাম-১ আসনে বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট আজহারুল ইসলাম জাতীয় পার্টির প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিভিন্ন জনসভা ও উঠান বৈঠকে তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের পরিচিত নেতা-কর্মী ও সমর্থকদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে রাজনৈতিক সমর্থন আদায়ের চেষ্টা করেন। এ ছাড়া বিভিন্ন সমাবেশ ও মিছিলে রঙিন ব্যানার ব্যবহারসহ উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও আনা হয়। এসব অভিযোগের পক্ষে ভিডিও প্রমাণ আদালতে দাখিল করা হয়েছে।
উক্ত অভিযোগগুলোর প্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি উভয় প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, “ভিডিওটি অনেক আগের। কে বা কারা গত শুক্রবার সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এবং একজন ব্যক্তি সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য ও সিভিল জজ মুহাম্মদ আয়াজ জানান, “দুইটি অভিযোগের প্রেক্ষিতে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।