ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান।

কুড়িগ্রাম প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর বদলি জনিত কারনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব ভার গ্রহন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।
‎রবিবার ১৬ নভেম্বর সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দায়িত্বভার গ্রহন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।
‎বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রাম এর দায়িত্বভার অর্পণ ও গ্রহণ
‎জনপ্রশাসন মন্ত্রণালয়, উর্ধ্বতন নিয়োগ-২ শাখার ১৩ নভেম্বর, ২০২৫ খ্রি. তারিখের প্রজ্ঞাপন নম্বর: ০৫.০০.০০০০. ১৩১.০০.১৮৯.২৪-১০৩৪ মোতাবেক বেসামরিক হিসাব পদ্ধতির ৪৭ নম্বর বিধি অনুযায়ী আমরা নিম্নস্বাক্ষরকারী কর্মকর্তাদ্বয় অদ্য ১৬ নভেম্বর, ২০২৫ খ্রি. তারিখ অপরাহে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রাম-এর দায়িত্বভার অর্পণ ও গ্রহণ করলাম।
‎সাইফার কোড এবং অন্যান্য গোপনীয় কাগজ/দলিলপত্র ও জেলা প্রশাসকের নামে বিভিন্ন শাখায় রক্ষিত হালনাগাদ ব্যাংক একাউন্টের স্থিতিসমূহ অর্পণ ও গ্রহণ করলাম। বেসামরিক হিসাব পদ্ধতির ৭৮ বিধিমতে স্থানীয় লেনদেনের নগদ অর্থ সংশ্লিষ্ট শাখাসমূহে রক্ষিত আছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।