কুড়িগ্রামের ঐতিহ্যবাহী ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভূরুঙ্গামারী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে।
রোববার (২২ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
দীর্ঘ ৭৫ বছরের শিক্ষা, ঐতিহ্য ও দ্বীনি অবদানের স্বীকৃতি হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে সকাল ৯টায় নিবন্ধন ও উপহার বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
এরআগে সকাল ১০টায় একটি আনন্দ র্যালি বের করা হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মধ্যাহ্নভোজ, বিকেলে স্মৃতিচারণ এবং সন্ধ্যায় মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন।
এছাড়া স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেট এবং জাতীয় নাগরিক পার্টির উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ।
শিক্ষাবিদদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ মেফতাউল ইসলাম মিলন, বাউসমারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল মজিদ এবং সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ রমিজ উদ্দিন মণ্ডল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক শিক্ষার্থী ও বিএডিসির অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ইয়াছিন আলী এবং মাদ্রাসার এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুজ্জামানসহ অনেকে।
প্লাটিনাম জয়ন্তীতে অংশগ্রহণকারী নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা বলেন, এই আয়োজন তাদের মধ্যে এক অনন্য সেতুবন্ধন তৈরি করেছে। এর মাধ্যমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি ও সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আলতাফ হোসেন বলেন, “ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা দীর্ঘ ৭৫ বছর ধরে সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। বর্তমানে এখানে প্রায় ৮০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্লাটিনাম জয়ন্তী উদযাপন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উদ্বুদ্ধ করবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, “ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষার কেন্দ্র নয়, এটি নৈতিক ও সামাজিক শিক্ষারও একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। নতুন প্রজন্ম গঠনে এর ভূমিকা অপরিসীম।”
তিনি আরও জানান, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুবিধার্থে ভবিষ্যতে একটি নতুন ছাত্রাবাস এবং একাডেমিক ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
- BAT
- BAT Bangladesh
- india vs pakistin
- page the news
- Real Star Propertiese
- Sayed Abdullah Shaon
- SB News
- অভিযোগ
- আওয়ামী লীগ
- এনসিপি
- কমিটি
- ছাত্রদল
- জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যানের অনিয়মে তদন্ত দাবি
- জামাত
- জামাত শিবির
- ঢাকা
- ঢাকার এডিসি (এলএ)-এর প্রতিবাদ
- তা’মীরুল মিল্লাত
- দুর্নীতির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত
- দূর্নীতি
- পেজ দ্যা নিউজ
- বিএটি
- বিএটি বাংলাদেশ
- বিএটি বাংলাদেশে পিএলসি. এর কোম্পানি সেক্রেটারি ও হেড অব কমপ্লায়েন্স হলেন ফারাহ নূর
- বিএনপি
- বিট্রিশ আমেরিকান টোব্যাকো
- ভারত-পাকিস্তান যুদ্ধ
- ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে অনিয়মের অভিযোগ; পুরনো কায়দায় প্রভাবশালী কোম্পানির দৌরাত্ম্য
- যুবলীগ
- শন টেইট
- শামিম
- শিক্ষার্থীর মৃত্যু
- সড়ক দূর্ঘটনা
- সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ
- সাফল্যের সংজ্ঞা বদলে দেওয়া এক উদ্যোক্তার গল্প
- সাংবাদিক নিয়োগ
- সৈয়দ আব্দুল্লাহ শাওন
- স্বেচ্ছাসেবক লীগ
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

