ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে ম্যারাথন ভলিবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন 

কুড়িগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চর বড়াইবাড়ি গড়ের মাথায় আজ শুক্রবার দুপুরে ম্যারাথন ভলিবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন করা হয়।
এসময় বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সমাজসেবক আব্দুল গণি মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান প্রতিষ্ঠাতা শিশু বিকাশ কিন্ডারগার্টেন মধ্য কুমরপুর ভোগডাঙ্গা
,বিপ্লব হোসাইন সভাপতি সেবামুলক বন্ধু সংগঠন,মিজানুর রহমান মিজান চেয়ারম্যান
রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন নাগেশ্বরী প্রমুখ।
উক্ত ম্যারাথন ভলিবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আমির হোসাইন আমু ।
বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান হাবিব বলেন দেশ ও জাতিকে উন্নয়ন শিখরে দাঁড় করাতে যুব সমাজের বিকল্প নেই।
এই যুব সমাজ বাঁচাতে মাদক ছেঁড়ে খেলাধুলা মনোনিবেশ করতে হবে।
এসময় বরেণ্য অতিথি ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গণি মিয়া বলেন যুবক প্রজন্মকে মাদকের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সুস্থ বিনোদনের প্রয়োজন।আজকের যুব সমাজ আগামীদিনের সুন্দর রাষ্ট্র গঠনে ভুমিকা রাখবে। এজন্য যুবকদেরকে মেধা বিকাশের পাশাপাশি বিনোদন ও সাংস্কৃতিক চর্চায় এগিয়ে আসতে হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।